রিদমিক কিবোর্ডে বাংলা লিখার বিশেষ নিয়মাবলী

আপনারা যারা এন্ড্রয়েড  ইউজার তারা রিদমিক কিবোর্ডের নাম শুনে থাকবেন । অনেকেই আমরা মোবাইলে বাংলা টাইপিং করতে অভ্যস্ত নই । এর  অন্যতম কারন হচ্ছে মোবাইলে বাংলা টাইপিং খুব একটা ফ্রেন্ডলি না । স্পেশিয়ালি এন্ড্রয়েড ইউজারদের কাছে ।

যাই হোক আজকে কিছু নিয়মাবলী দিচ্ছি ।এ গুলোর সাহায্যে আপনারাও পারবেন মনের মত বাংলা লিখতে ।


    চন্দ্রবিন্দু লিখুন qq দিয়েঃ
    চাঁদ = caqqd
    ছোঁয়া = chOqqya
    ৎ লিখুন TH দিয়েঃ
    হটাৎ = hoTaTH
    হসন্ত লিখুন hs দিয়েঃ
    আল্লাহ্‌ = allahhs

ং লিখতে ng, ঙ লিখতে Ng এবং ঞ লিখতে NG ব্যবহার করুনঃ

    বাংলা = bangla
    অঙ্গ = oNggo
    মিঞা = miNGa

ব-ফলা লেখা যাবে w দিয়েঃ

    শ্বাশ্বত = SwaSwoto/SwaSwt
    য-ফলা লিখতে y, z অথবা Z ব্যবহার করুন ( স্বরবর্ণের পরে য-ফলা দিন Z দিয়ে) ঃ
    ব্যবহার = bybohar/bzbohar/bZbohar
    অ্যানিমেশন = oZanimeSon

ঋ অথবা ঋ-কার লিখতে rri ব্যবহার করুনঃ

    ঋণ = rriN
    বৃত্ত = brritto

রেফ লিখুন (vowel) + rr + (consonant) দিয়েঃ

    কর্ম = korrmo
    উর্দি = urrdi
    নির্মল = nirrmol

কিছু বিশেষ যুক্তাক্ষরঃ

    ক্ষ = kkh অথবা kSh
    ক্ষ্ণ = kkhN (ক্ষ + ণ = kkh + N)
    জ্ঞ = gg
    ঞ্চ = NGc ( ঞ + চ = NG + c)
    ষ্ণ = ShN ( ষ + ণ = Sh + N)
    হ্ম = hm
    ঞ্জ = nj
    ঞ্চ = nc

আরো কিছু উদাহরণঃ

    লক্ষ্ণৌ = lokkhNOU
    কর্তৃত্ব = korrtrritw
    শিক্ষা = shikSha/shikkha
    ছাত্র = chatro
    বৈষ্ণব = bOIShNb
    সমুদ্র = somudro
    রিদ্মিক = ridmik
    ব্রহ্মপুত্র = brohmputro
    ময়মনসিংহ = moymonosingoh
    শম্ভূগঞ্জ = shomvUgonj

রিদমিক কীবোর্ড ডাউনলোড লিংকঃ Ridmik keyboard (https://play.google.com/store/apps/details?id=net.hasnath.android.keyboard)

Share this

Related Posts

Previous
Next Post »